ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে  মতলব উত্তরে বর্ণাঢ্য র‌্যালি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 36
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগস্ট) বিকেলে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালীটি কালিপুর বাজার প্রদক্ষিণ শেষে কলেজ রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজালাল প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, জেলা যুবদল সদস্য বশির মোল্লা, যুগ্ম আহ্বায়ক যুগ্ম যুহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, মামুন সরকার, জিশান।
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের অন্যতম প্রাচীন ও শক্তিশালী ছাত্র সংগঠন। দলের ইতিহাস গৌরব ও সংগ্রামে ভরপুর। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক দল তার প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জনগণের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে  মতলব উত্তরে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট : ০৮:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫