ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 31

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে চারজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ অভিযান পরিচালিত হয় ২২ আগস্ট ২০২৫ তারিখ সকাল ০৯৫৫ ঘটিকায়। স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

অভিযানে উত্তর মতলব উপজেলার বেলতলা এলাকা থেকে মোঃ দুলাল (৪৮), আবুল কাশেম (২৮), মোঃ রুবেল হোসেন (৩৪) এবং আব্দুল বাতেন (৬৪) নামের চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদক বিরোধী কার্যক্রম জোরদার করতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উত্তর মতলব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনরায় স্পষ্ট হয়েছে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের নিয়মিত অভিযান চালানোর মাধ্যমে মাদক চক্রের মূল উৎস চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫