ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 36

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালীন তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২২ আগস্ট ২০২৫ তারিখ রাত ১টা (০১০০ ঘটিকায়) ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় অভিযানকারী দল মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া (৩১) কে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেফতারের পর উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয় সচেতন নাগরিকরা যৌথ বাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫