ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনব্যবস্থায় মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত: তানভীর হুদা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 24

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজারসহ বিভিন্ন এলাকায় শুক্রবার (২২ আগস্ট) সন্ধার পরে ঘুরে ঘুরে রাষ্ট্রকাঠামো ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

বিএনপির সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ তারিখে জাতির সামনে “রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা” ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা বিএনপি নেতারা মাঠে নেমে সাধারণ মানুষের হাতে হাতে এ দফাগুলোর বার্তা পৌঁছে দিচ্ছেন।

লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা তানভীর হুদা বলেন,  রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় এটি একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। দেশে আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, নাগরিক স্বাধীনতা ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। আজ আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি, যেন মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনব্যবস্থায় মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। এই ৩১ দফা হলো আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি সুস্পষ্ট নীলনকশা।
লিফলেট বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জনগণের সঙ্গে কথা বলে ৩১ দফার প্রতিটি বিষয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনব্যবস্থায় মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত: তানভীর হুদা

আপডেট : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫