ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের টাকা জনগণের উন্নয়নে খরচ হবে, দলীয় স্বার্থে নয় – মানসুর আহমদ সাকী 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 29
চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী’র ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর২৫ রোজ রবিবার  মতলব উত্তর উপজেলার ৪টি  ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী বলেন— “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে জনগণের বাজেটের ১ টাকাও আমার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করবো না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে, ব্যক্তিস্বার্থে নয়। প্রতিটি খরচের হিসাব স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন,
“রাজনীতি মানে ব্যক্তিগত ভোগ-বিলাস নয়, বরং আমানতদারিত্ব। জনগণের এক টাকাও যেন অপচয় না হয়, তা আমি নিশ্চিত করবো। দুর্নীতি ও অনিয়মের সব দ্বার রুদ্ধ করে জনগণ যেন সত্যিকার অর্থে তাদের ট্যাক্স ও বাজেটের সুফল ভোগ করতে পারে-এটাই আমার অঙ্গীকার।”
তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ গড়ে তুলি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, মতলব উত্তর উপজেলার সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন, সভাপতি হাফেজ হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মাওলানা আশরাফ আলী, যুবনেতা মঈনুদ্দিন সুজন,খোরশেদ আলম, ছাত্রনেতা মুহাম্মদ সাগর আহমদ, আশরাফুল ইসলাম নীরব প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের টাকা জনগণের উন্নয়নে খরচ হবে, দলীয় স্বার্থে নয় – মানসুর আহমদ সাকী 

আপডেট : ০৮:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫