ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুর–কচুয়া–হাজীগঞ্জ–লক্ষীপুর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 333

৮০ কিলোমিটার সড়ক আধুনিকায়ন, দক্ষিণাঞ্চলের যোগাযোগে যুগান্তকারী অগ্রগতি

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই)-এর যৌথ উদ্যোগে গৌরীপুর–কচুয়া–হাজীগঞ্জ–লক্ষীপুর আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। মোট ৮০ কিলোমিটার সড়ককে আধুনিকীকরণ এবং গুরুত্বপূর্ণ স্থানে বাঁক সরলীকরণের আওতায় আনা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদনে ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সদস্য ডা. মো. আমিনুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নের পথে অগ্রসর হয়েছে।

সিনিয়র সহকারী প্রধান মুহম্মদ শামীম কিবরিয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে, যা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

গৌরীপুর, কচুয়া, হাজীগঞ্জ ও লক্ষীপুরসহ আশপাশের এলাকায় এই সড়ক উন্নয়ন অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে, নতুন বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যটন খাতও উন্নত হবে।

এই সড়ক উন্নয়নের পরিকল্পনা পূর্ববর্তী সরকারের সময়ে জাতীয় সংসদে প্রস্তাবিত হয়েছিল। একনেকে অনুমোদন প্রাপ্ত হলেও দীর্ঘদিন বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের উদ্যোগে প্রকল্পটি এখন কার্যকর করার পথে রয়েছে।

গৌরীপুর, কচুয়া, হাজীগঞ্জ ও লক্ষীপুর এলাকার মানুষ এই প্রকল্পকে কেন্দ্র করে উৎসাহিত ও আশাবাদী। তারা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, জীবনযাত্রার মান এবং যোগাযোগ ব্যবস্থার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গৌরীপুর–কচুয়া–হাজীগঞ্জ–লক্ষীপুর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে

আপডেট : ০১:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫