সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। সেনাবাহিনী এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে যে, এ ধরনের তথ্য ভিত্তিহীন এবং গুজবমূলক।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে কোন নির্দেশনা দেওয়া হয়নি যে তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে। ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের কোনো নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হবে না।
বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, আসন্ন কেন্দ্রিয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে।
সেনাবাহিনী সকল ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু ও সফল নির্বাচনের জন্য শুভকামনা জ্ঞাপন করেছে।




















