ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 23

চীন সফর শেষে গতকাল রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি দেশে প্রত্যাবর্তন করেছেন। উক্ত সফরে তিনি People’s Liberation Army (PLA) এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান ২২ আগস্ট ২০২৫ তারিখে PLA সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর PLA এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের সহযোগিতা সহ বিভিন্ন বিষয় আলোচিত হয়।

২৩ আগস্ট, সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট Chen Defang এর সঙ্গে সাক্ষাৎ করেন। উক্ত বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, NORINCO গ্রুপের সরঞ্জাম আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, PLA এর Academy of Armoured Forces, বেইজিং ক্যাম্পাস পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি প্রশিক্ষণ সম্পর্কেও তথ্য গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান সফরকালে বেইজিং ও শিয়াংয়ে অবস্থিত NORINCO Group এর কারখানা ও গবেষণা কেন্দ্র, China Aerospace Long-March International Co Ltd, Aisheng UAV Factory সহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন কারখানা পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০ আগস্ট ২০২৫ তারিখে সরকারি সফরে চীন গমন করেছিলেন সেনাবাহিনী প্রধান। সফরের মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আপডেট : ০৪:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫