ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলা থানার ওসি মিলাদুন নবীকে দায়িত্ব থেকে অব্যহতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 35

বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্তব্যে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রশাসনিক কারণে বগুড়া জেলা পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ওসি মিলাদুন নবীর বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

প্রথমত, তিনি ধর্তব্য অপরাধের ঘটনায় নিয়মিত মামলা রুজু করেননি। অপরাধীরা যে পুলিশ কালারের পিক-আপ (ঢাকা মেট্রো হ- ১৪-৪১৩৭) ব্যবহার করেছিল, তার মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএ বরাবর কোনো পত্রালাপও তিনি করেননি। এর ফলে মামলার তদন্ত জটিল হয়ে পড়ে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থতা দেখা দেয়।
দ্বিতীয়ত, থানায় পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদানে অনিয়মের অভিযোগ ওঠে। অনুসন্ধানে এরও প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়।
অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে পুলিশ সদর দপ্তর বিষয়টি খতিয়ে দেখে। তার  বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পুলিশ অফিস, বগুড়ায় সংযুক্ত থাকতে হবে। সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
একজন থানার ওসির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলা রুজু থেকে শুরু করে তদন্তের মান নির্ভর করে অনেকাংশে থানার সর্বোচ্চ কর্মকর্তার ওপর। সেই দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হওয়ায় শুধু থানার ভেতর নয়, স্থানীয় মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোনাতলার সাধারণ মানুষ বলছেন, থানায় মামলা নিতে হয়রানি ও অনিয়মের অভিযোগ আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার অভিযোগ প্রমাণিত হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় সুশীল সমাজ মনে করছে, এ ধরনের পদক্ষেপ পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং ভবিষ্যতে থানা পর্যায়ে সেবা প্রদানে ইতিবাচক প্রভাব ফেলবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা বজায় রাখতে হলে থানার কর্মকর্তাদের আচরণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলা থানার ওসি মিলাদুন নবীকে দায়িত্ব থেকে অব্যহতি

আপডেট : ০৬:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫