পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চাঁদপুর শহর, হাজিগঞ্জ, মতলব ও শাহরাস্তি এলাকায় আগামী ০২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে গ্রাহকরা সাময়িক অসুবিধার সম্মুখীন হলেও পরবর্তীতে আরও উন্নত সেবা পাওয়া যাবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গৃহস্থালি কাজে ভোগান্তির পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ও প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেককে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি বা চুলার কাঠ ব্যবহার করতে হতে পারে।
এ বিষয়ে কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে এবং অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।




















