মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন রহমত আলী বেপারী। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি মালেক মোল্লা ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির আহ্বায়ক হলেন, মো. শাহ জালাল ঢালী, সদস্য সচিব মো. আল ইসলামকে নির্বাচিত করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. শামীম প্রধান, মঞ্জুর আহম্মেদ বেপারী, শামীম মীর, ফজলুল হক গোলদার, সুজন মাঝি, সোলেমান সরকার, বাদল হাওলাদার, জহির মোল্লা। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মিলন ঢালী, সানাউল্ল্যাহ দর্জি, পনিডত আলী দেওয়ান, আব্দুর রহিম কবিরাজ, মো. হেলালকে মনোনীত করা হয়েছে।




















