চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
যৌথ বাহিনীর নেতৃত্বে গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার বিশকাঠালী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (২৪) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, নগদ ৭,৯৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত মালামাল ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















