চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজ হলরুমে এ আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর মো. আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
এসময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব উল্লাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাচ্চু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বার, থানার বিএনপি প্রবাসী কল্যাণ সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসীন বেপারি, উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক খালেকুজ্জামান (শামিম), ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি নূর ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. কবির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের সদস্য নেছার আহমেদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়েজ, যুগ্ম সম্পাদক সম্রাট আকবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুদ্দুস সর্দার, সিনিয়র সহ-সভাপতি মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন উদ্দীন (তুষার), রাকিব, রাশেল মিজি, তানভীর, জহির, লিটন, কাজল, শরীফ, সজিব, নাহিদ, ফয়েজসহ আরো অনেকে।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




















