বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, জামায়েত ইসলামী অন্যায়, অবিচার ও দুর্নীতির অবসান ঘটিয়ে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চায়। ইসলামী আদর্শেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব দেশের ন্যায়বিচার, সততা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীই একমাত্র দল যারা কার্যকর ভূমিকা রাখতে পারে।দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আইনের বিকল্প নেই।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আয়োজিত একাধিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
অধ্যক্ষ শাহাবুদ্দীন আরো বলেন, “ফ্যাসিবাদের কবলে পড়ে এদেশের মানুষ দীর্ঘ সময় বাকরুদ্ধ হয়ে ছিল। স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করা হয়েছিল। ছাত্রসমাজ তাদের বুকের রক্ত দিয়ে সেই দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু ৩৬ জুলাইয়ের আন্দোলনের পরও দেশে এখনও চাঁদাবাজি, টেন্ডারবাজি চলছে। এসব অনিয়ম দূর করতে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। এ জন্য তিনি আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর ফজলুল করিম, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শেষে শাহাবুদ্দীন উত্তরদিঘলকান্দী গ্রামে শহীদ সৈকতের কবর জিয়ারত করেন।




















