“সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী”
চাঁদপুরের শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদ- এ মিলাদুন্নবী (সাঃ) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পরানপুর এলাকার ৭ মসজিদের ইমাম, সভাপতি/ সেক্রেটারি ও মসজিদের মুসল্লীগণের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও ইসলামপ্রেমী মুসল্লিদের অংশগ্রহণে পরানপুর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে হোসেনপুর বাজার প্রদক্ষিণ করে হোসেনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরানপুর দক্ষিণপাড়া ঈদগা মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
আনন্দ র্যালিতে অংশগ্রহণকারীরা দুরুদ ও সালাত পাঠ করেন এবং নবীজির প্রতি ভালোবাসার বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমীয়া সেকান্দর আলী ছুন্নিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম এম এ আল কাদেরী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি হাফেজ আনিসুর রহমান আল কাদরী |
ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি শাখার সাবেক সভাপতি খাঁজা নুরুল আমিন, সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান বাবু, বক্তব্য রাখার মো মিজানুর রহমান, পরিচালনা করেন, ছুন্নিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মোঃ ছাদেকুর রহমান আনোয়ারী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামী ছাত্রসেনা সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আবু সুফিয়ান।




















