ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলা থানায় নতুন ওসি রওশন কবিরের যোগদান

বগুড়ার সোনাতলা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন রওশন কবির। এর আগে তিনি ঢাকায় শিল্প পুলিশে কর্মরত ছিলেন। শনিবার  (৬ই সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে সোনাতলা থানার দায়িত্বভার গ্রহণ করেন।

অন্যদিকে বিদায়ী ওসি মিলাদুন নবী সোনাতলা থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক দমন ও সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দায়িত্ব হস্তান্তর উপলক্ষে থানার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় রাজনীতিক ব্যক্তি,  সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  উপস্থিত ব্যক্তিগণ, বিদায়ী ওসির কর্মদক্ষতার প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে নতুন ওসি রওশন কবিরকে স্বাগত জানিয়ে সোনাতলার আইনশৃঙ্খলা আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি রওশন কবির বলেন, “অপরাধ দমনে আমি কোন প্রকার আপস করবো না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বদা পাশে থাকার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলা থানায় নতুন ওসি রওশন কবিরের যোগদান

আপডেট : ০৪:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫