চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংদের আস্থানা থেকে দেশীয় অন্তত ২৪ টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এসময় ঘটনাস্থ থেকে কাউকে আটক করতে পারেনি।
শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আলগী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেন ২৪টি অস্ত্র উদ্ধার করে। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। এসময় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযানে অংশ নেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফরিদগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে দেশীয় অস্ত্র তৈরি করা হয়েছে এ তথ্য পেয়ে কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে ২৪টি দেশীয় অস্ত্র যার মধ্যে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি উদ্ধার করা হয়। আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলো ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়ার কারণে কোন ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তদন্ত প্রক্রিয়া শেষে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। সন্ত্রাস মুক্ত এবং শৃংখল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে সেনাবাহিনী।




















