ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহাতলীতে জশনে জুলুসে মুখরিত ঈদে মিলাদুন্নবী (সাঃ)

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 117
চাঁদপুর সদর উপজেলার শাহাতলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাহাতলী খানকা শরিফ থেকে শুরু হওয়া এ জুলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
‘উত্তর শাহাতলী যুব সমাজ’ ও ‘জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি-শাহাতলী’সহ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত জুলুসটি রেলস্টেশন, ছোট শাহাতলী, হযরত শাহ মাহমুদ বাগদাদির মাজার জিয়ারত করে শাহাতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদে গিয়ে শেষ হয়।
আয়োজকরা জানান, যাঁর উছিলায় সমগ্র কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেই মহানবী হযরত মুহাম্মদ ﷺ এর জন্মদিন মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির দিন। তাই প্রতিবছর এই দিনে তাঁকে স্মরণ করতে জশনে জুলুস, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
জুলুস শেষে নবী করিম ﷺ এর জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়। পরে মিলাদ, কিয়াম, দোয়া মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহাতলীতে জশনে জুলুসে মুখরিত ঈদে মিলাদুন্নবী (সাঃ)

আপডেট : ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫