ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট: ৬ মামলা, ২৮ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 198

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ ভ্রাম্যমাণ চেকপোস্টে বিভিন্ন অনিয়মের কারণে মামলা ও জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ৭০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেল চালক ও প্রাইভেটকারের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ২৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বৈধ লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

যৌথ বাহিনীর দায়িত্বশীলরা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে তারা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও লাইসেন্সবিহীন যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছিল। এ ধরনের অভিযান দুর্ঘটনা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট: ৬ মামলা, ২৮ হাজার টাকা জরিমানা

আপডেট : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫