হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ্ পাটোওয়ারী ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির প্রায় তিন হাজারের অধিক নেতাকর্মী হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্বরণকালের শ্রেষ্ঠ বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন।
শুক্রবার ৫ সেপ্টেম্বর দুপুরে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজার থেকে মিছিলটি বের হয় হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল মাঠে জড়ো হন ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্বরণকালের শ্রেষ্ঠ বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি.মমিনুল হকের
নেতৃত্বে অনুষ্ঠিত বিএনপির পথসভা ও র্যালীতে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ্ পাটোওয়ারী ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই প্রফেসর,বিএনপি নেতা খাইরুল বাশার দুলাল,উপজেলা জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক,মোজাম্মেল হক মজুমদার,ইউপি সদস্য আব্দুল খালেক,ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান,ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ,সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এরশাদ,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মজুমদার,যুবদল নেতা আনোয়ার হোসেন খলিফা,মোঃ বিল্লাল হোসেন, কাজী আব্দুল কাদের,উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোরশেদ আলম হিরা,সাবেক ছাত্রনেতা ছামাদ পাঠান,৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ এমরান হোসেন মজুমদার,৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল তানভীর,সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোওয়ারী শাকিবসহ ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















