চাঁদপুর জেলার সদর উপজেলার ওয়ারলেস গোল চত্বর এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ২২০টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। জরিমানার মাধ্যমে ২৫,০০০ টাকা আদায় করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকায় ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
যানবাহন শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।




















