ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ষষ্ঠ দিনের অভিযান অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 114

ডেঙ্গু ও চিকনগুনিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নে ষষ্ঠ দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের যুব সদস্যরা।

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বাকিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অভিযান কার্যক্রমের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ মিল্লাত এবং মোঃ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাজার এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে ছিল বাকিলা উচ্চ বিদ্যালয়, বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও বাকিলা ইউনিয়ন পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং।

অভিযানে উপস্থিত ছিলেন ব্র্যাক হেলথ প্রোগ্রামের হাজীগঞ্জ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার হেলাল আহমেদ, ফিল্ড অর্গানাইজার কামরুন নাহার, সদস্য শিখর শীল (এ-প্যোও)। এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের প্রশাসন বিভাগের প্রধান আরফানূর জামান তাহসিন, উপ-প্রশাসন ১ রাহাদ জামান এবং অন্যান্য যুব সদস্যরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রায়হান, সাকিব জামান, আবদুল্লাহ আল মাহমুদ, নাসরিন, মিলি, নাদিয়া জাহান বৃষ্টি, ইমন, নাঈম, আরাফ, ফাহমিদা ও ফাহিম।

সার্বিকভাবে এ কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু ও চিকনগুনিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ষষ্ঠ দিনের অভিযান অনুষ্ঠিত

আপডেট : ০৬:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫