ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বড়কুল পূর্ব ও পশ্চিম ইউনিয়ন পরিদর্শন করলেন ইউএনও

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ও বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি বড়কুল পূর্ব ইউনিয়ন ও বেলা ১১টায় বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিদর্শন করেন।

এসময় তিনি বড়কুল পূর্ব ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালত পরিচালনা, হোল্ডিং টেক্স ও কর’সহ বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জনপ্রতিনিধিদের প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনকে স্বাগত জানান, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব। এরপর তিনি বড়কুল পশ্চিম ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শন করেন। এসময় তাঁকে স্বাগত জানান, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ’সহ বড়কুল পূর্ব ও বড়কুল পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বড়কুল পূর্ব ও পশ্চিম ইউনিয়ন পরিদর্শন করলেন ইউএনও

আপডেট : ০৭:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫