শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়
“কোনো বৈষম্য চাই না, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। একটি স্বনির্ভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সে জন্যে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য সমাজের প্রতিটি নাগরিককে অঙ্গীকারবদ্ধ হতে হবে, এবং আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভার্চুয়ালি প্রধান অতিথির এ বক্তব্য দেন
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে টামটা উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে হোসেনপুর গাউছিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে, যুবদল নেতা সাখাওয়াত হোসেন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম রনি, বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খোকন, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির নেতা রতন বেপারী সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন বেপারী, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, বিএনপি নেতা লিটন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান সম্রাট ও মোঃ জুনায়েদ হাওলাদার, ছাত্রদল নেতা মোবারক হোসেন সোহেলসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।




















