ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গৃহবধূর ঝু”ল”ন্ত লা*শ, বাবার দাবী হ*ত্যা করা হয়েছে মেয়েকে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 347

চাঁদপুরের হাজীগঞ্জে রুমা রানি ঘোষ (২১) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের স্বামী আকাশ চন্দ্র ঘোষকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুমা ও তার স্বামীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পরিবারের দাবি, রুমাকে শ্বাসরোধে হত্যা করে পরে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। নিহতের বাবা উত্তম চন্দ্র ঘোষ অভিযোগ করেন, মেয়ের মৃত্যুর খবর তার স্বামীর পরিবার গোপন করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। প্রথমে জানানো হয় রুমা অসুস্থ, হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও প্রকৃত ঘটনা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তারা।

তিনি জানান, বাড়িতে এসে মেয়েকে ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার দাবি, এটি স্পষ্টত হত্যাকাণ্ড।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্বামী আকাশ চন্দ্র ঘোষকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে গৃহবধূর ঝু”ল”ন্ত লা*শ, বাবার দাবী হ*ত্যা করা হয়েছে মেয়েকে

আপডেট : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫