ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া ও মতলব দক্ষিণে যৌথ বাহিনীর পৃথক অভিযানে দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 74

চাঁদপুর জেলায় চলমান মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনী কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অভিযানে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

রবিবার (১৪ ও ১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।

কচুয়া উপজেলার নোয়াগাঁও এলাকায় পরিচালিত অভিযানে মোঃ মাসুদ বিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক সওদাগর (৪৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ২টি গাঁজা মাপার মেশিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত দু’জনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে কচুয়া থানা ও মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়া ও মতলব দক্ষিণে যৌথ বাহিনীর পৃথক অভিযানে দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

আপডেট : ০৫:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫