ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসার শাখার উদ্যোগে হোসেনপুরে নবীন বরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ

শাহরাস্তির  হোসেনপুর গাউছিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবিতরণ বীন শিক্ষার্থীদের বরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম এম.এ. আল কাদরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. খাজা নুরুল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আল আমিন, গাউছিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মো. রবিউল ইসলাম এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়; বরং মানবিকতা, আদর্শ ও চারিত্রিক গুণাবলি অর্জনের জন্য অপরিহার্য। তরুণ সমাজকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম এম.এ. আল কাদরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসার শাখার উদ্যোগে হোসেনপুরে নবীন বরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট : ০১:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫