ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 88

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাহেবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আশিক (২৭) ও মোঃ সোহেল (৩৪) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও অন্যান্য জব্দকৃত সামগ্রীসহ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জে এ সাফল্য এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫