নুরুন্নবী ( সা:) এর দুনিয়ায় নূরানী শুভাগমন উপলক্ষে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার নাওপুরা গাউছিয়া ছোবহানিয়া খানকা ও হাফেজিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্হাপন ও আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
নাওপুরা সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে ব্যাপক উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন, কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর আলহাজ্ব শেখ শাহাজাদা গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল- কাদেরী।
নাওপুরা গাউছিয়া ছোবহানিয়া খানকা ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ও তরুণ সমাজসেবক মো: এনায়েত হাসিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ বি এম সেকান্দর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শাহরাস্তির হোসেনপুর মাদ্রাসার সহ-অধ্যাপক মুহাম্মদ আলমগীর শাহ, শাহরাস্তির মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো : মনিরুজ্জামান আল কাদেরী , সাবেক ইউপি সদস্য মো : আবদুল মালেক, মাওলানা মো: শামসুল আলম, ডুমুরিয়া দরবার শরীফের পরিচালক মোস্তাক আহমেদ শাহীন ও নাওপুরা সমাজকল্যান ফাউন্ডেশনের সভাপতি আবুল বাশার শিমুল,সহ আরো অনেকে।
পরে মাদ্রাসার সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় নাওপুরা গ্রামবাসী, হাফিজয়া মাদ্রাসা ঈদগাহ কমিটিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।




















