ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর ও শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 147

চাঁদপুর জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী সদর ও শাহরাস্তি উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে সদর উপজেলার আশিকাটি এলাকায় অভিযান চালিয়ে রিপন গাজী (৩২) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৪ হাজার ৫৩৫ টাকা উদ্ধার করা হয়।

পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে শাহরাস্তি উপজেলার তামতা এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন (২৭) নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথ বাহিনী। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও অন্যান্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনী জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর থেকে জেলার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদর ও শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

আপডেট : ০৬:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫