ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের উপহার পেলো মাদ্রাসার শিক্ষার্থীরা

হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এবং চাঁদপুর-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ইউনুস মাহমুদের অর্থায়নে হাজীগঞ্জের একটি মাদ্রাসার ১০ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীর হাতে পাঞ্জাবী ও শিক্ষা সামগ্রী উপহার তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ সুন্নীয়া নূরানী হাফিজীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নিরব আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ জুনায়েদ হোসাইন আল কাদেরী।

সভাপতির বক্তব্যে নিরব আহমেদ বলেন,

“ছাত্র সংগঠনের প্রধান দায়িত্ব হলো ছাত্রদের পাশে থাকা। বিশেষ করে গরিব-অসহায় শিক্ষার্থীদের জন্য কাজ করা। ছাত্র অধিকার পরিষদ অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।”

এসময় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ সম্পাদক সাকিব গাজী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক তাকবির আহমেদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের উপহার পেলো মাদ্রাসার শিক্ষার্থীরা

আপডেট : ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫