ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 303

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, এই সময়কালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবার দুর্গাপূজার ছুটির পাশাপাশি পাচ্ছেন ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটিও। বিশেষ করে ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটির সুযোগও থাকছে।

এ ছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি হিসেবে এ দুটি দিনও যুক্ত হচ্ছে ছুটির তালিকায়। ফলে শিক্ষার্থীরা পাচ্ছেন একটানা ১২ দিনের বিশ্রাম।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই ছুটি নির্ভর করবে তাদের নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ওপর, যেহেতু এগুলো স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।

অন্যদিকে, চাকরিজীবীরা দুর্গাপূজায় পাবেন তিন দিনের ছুটি। ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটির দিন ধরা হয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

এ বছর দুর্গাপূজা শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে এবং শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। ধর্মীয় ও সাংস্কৃতিক এই উৎসবকে ঘিরে সারাদেশেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫