ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 245

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (IPACC)-২০২৫’-এ অংশগ্রহণের জন্য চার দিনের সরকারি সফরে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানগণ অংশ নেবেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা আঞ্চলিক সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ, অভিন্ন চ্যালেঞ্জসমূহের সমাধান, মৈত্রী ও সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশে ফিরবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন

আপডেট : ০২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫