ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের পালিশারা বাজারে প্রতারক ইয়াছিনের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা বাজারে প্রবাসী ও চার তলা ভবনের মালিক মোঃ ইয়াছিনের বিরুদ্ধে হয়রানি, প্রতারণা, জালিয়াতি, মাতলামি ও মাদকসংশ্লিষ্টতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, গত এক দশকেরও বেশি সময় ধরে ইয়াছিন বাজারের অন্তত ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা বাকিতে নিয়ে ফেরত দিচ্ছেন না। পাওনা টাকা দাবি করলে তিনি গালিগালাজ করেন, শারীরিক হামলার চেষ্টা করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

২২ সেপ্টেম্বর (সোমবার) পালিশারা মধ্যবাজার চৌরাস্তায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি হাছান মাহমুদ এবং সঞ্চালনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ বলেন, “ইয়াছিন শুধু আমাদের টাকা ফেরত দিচ্ছেন না, বরং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার অত্যাচারে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।”

বক্তারা আরও জানান, এক সপ্তাহ আগে এক সালিশ বৈঠকে ইয়াছিন স্পষ্ট করে বলেন, তিনি কোনো টাকা ফেরত দেবেন না। এরপর হাজীগঞ্জ থানায় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদী হিসেবে পালিশারার পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মমিন অভিযোগে উল্লেখ করেছেন, ইয়াছিন স্থানীয় যুবকদের নিয়ে মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে টাকা পরিশোধ করছেন না। পাওনা টাকা চাইলে গালিগালাজ, মারধর এবং হত্যার হুমকি দেন। অভিযোগপত্রে অন্তত ২০ জন ব্যবসায়ীর নির্দিষ্ট পাওনা টাকার হিসাবও তুলে ধরা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ১৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পালিশারা বাজারে বাদী আব্দুল মমিন তার পাওনা টাকা চাইলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, কিল-ঘুষি মারেন এবং রামদা দিয়ে হত্যার হুমকি দেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরবর্তীতে ইয়াছিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ, প্রচার সম্পাদক হুমায়ূন কবির, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফসহ অন্যান্য সাংবাদিক ও বাজার ব্যবসায়ীরা।

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতারক ইয়াছিনকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের পালিশারা বাজারে প্রতারক ইয়াছিনের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

আপডেট : ০৪:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫