ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা সংবাদের প্রতিবাদে সোনাতলায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 200

বগুড়ার সোনাতলায় মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

মঙ্গলবার  (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সোনাতলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় দৈনিক সমকাল ও অনলাইন নিউজ পোর্টাল সোনাতলা সংবাদে “সোনাতলায় ভূমিহীনদের জমি দখল, আ’লীগের পর বিএনপি নেতার”  শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তাঁকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি দাবি করেন, প্রতিবেদনে জনৈক বাবলু সাকিদারের পক্ষে ভূমিহীনদের জমি দখলে তাঁর সংশ্লিষ্টতার কথা বলা হলেও এর সঙ্গে তাঁর বা বিএনপির কোনো সম্পর্ক নেই। এটি তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি করার ঘৃণিত চেষ্টা।

রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন রাজনৈতিক কর্মী। হঠাৎ করেই আমাকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ভবিষ্যতে যেন প্ররোচিত হয়ে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করা হয়। একই সঙ্গে তিনি প্রকাশিত প্রতিবেদনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন ছোট বালুয়া গ্রামের নমির উদ্দিনের পুত্র  ভূমিহীন নাজমুল হক, তরুণ প্রজন্ম দলনেতা মিলন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মিথ্যা সংবাদের প্রতিবাদে সোনাতলায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট : ০৭:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫