ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃ”ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 186

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার এলাকায় চারতলা ভবন থেকে পড়ে জান্নাত (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খেলার একপর্যায়ে অসাবধানতাবশত জান্নাত ভবনের চারতলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও ভোরে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাই এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃ”ত্যু

আপডেট : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫