ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়া’বা’সহ মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 140

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে (২৫ সেপ্টেম্বর ২০২৫) সদর উপজেলার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী জানায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে জেলার দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টায় সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রমজান মিজি (৩৫) কে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের উৎপাত বেড়ে গিয়েছিল। নিয়মিত অভিযান চালানোয় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসছে। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়া’বা’সহ মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

আপডেট : ১২:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫