ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি কথা’র আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘কৃষি কথা’র আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশি হাড়ার বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোনো রাজনৈতিক নেতা বা সরকারি কর্মকর্তা নন, এলাকার সাধারণ কৃষকরা। তাঁরা কৃষি জীবনের সংকট, সম্ভাবনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষিই হবে দেশের উন্নয়নের চালিকাশক্তি। কৃষকবান্ধব রাষ্ট্র গড়ার স্বপ্ন, কৃষকের অধিকার ও ভবিষ্যৎ উন্নয়নের অঙ্গীকার—এই প্রদর্শনীতে কৃষক ও কৃষির কথা বলবে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার।

 মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষক, কৃষাণি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কৃষি কথা’র আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকরা

আপডেট : ০২:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫