ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট : ১২৭ যানবাহন তল্লাশি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 84

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন প্রয়োগ নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার চরকুমিরা রাস্তায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়।

অভিযান চলাকালে সড়কে চলাচলকারী মোট ১২৭টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর মতো অনিয়ম ধরা পড়ে।

অভিযানে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক আইন ভঙ্গসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমন করতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আইনের শাসন সমুন্নত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অভিযানের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট : ১২৭ যানবাহন তল্লাশি

আপডেট : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫