ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশের মাটিতে খু/ন হয়ে ফিরলো চাঁদপুরের সবুজের নিথর দেহ, স্বজনদের আহাজারি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 265

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর মিয়াজি বাড়ি আজ শোকে স্তব্ধ। স্বপ্ন পূরণের আশায় দুবাই পাড়ি জমানো মো. সবুজ (৩৬) ফিরলেন লাশ হয়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে সবুজের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনরা। আশপাশের শত শত মানুষ ছুটে আসেন সবুজকে শেষবারের মতো একনজর দেখার জন্য।

গত ২২ আগস্ট রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান কেরামা এলাকায় ভাড়া বাসার এক ওমান প্রবাসীর হাতে খুন হন সবুজ। ভাড়া বাবদ টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটে এই হত্যাকাণ্ড। প্রতিপক্ষ ভারি বস্তু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এরপর দীর্ঘ এক মাস লাশ পড়ে ছিল বিদেশের মাটিতে। আইনি জটিলতা শেষে অবশেষে বৃহস্পতিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে তার মরদেহ।

মাত্র ৩৬ বছরের তরুণ সবুজ ছিলেন মৃত আমছর আলীর একমাত্র ছেলে। পরিবারের ভরসা হয়ে বিদেশে গিয়েছিলেন রক্তঘামে সংসার চালাতে। কিন্তু নির্মম পরিণতি কেড়ে নিলো সব স্বপ্ন। গ্রামের মানুষের চোখে জল এনে দিয়েছে তার এই অকাল মৃত্যু।

সবুজের মা পারুল বেগম বুক ফেটে কান্নায় ভেঙে পড়েন ছেলের নিথর দেহ দেখে। তিনি আক্ষেপ করে বলেন, সংসারের হাল ধরতে কষ্ট করে বিদেশে গিয়েছিল ছেলেটি, কিন্তু ফিরলো লাশ হয়ে। অন্যদিকে স্ত্রী রীমা ভেঙে পড়েছেন শোকে। বাবাহারা হয়ে কান্না করছে ১০ বছরের শিশু বাইজিদ—কার কাছে চাইবে এখন সে বাবার স্নেহ?

সবুজের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো গ্রাম। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিদেশের মাটিতে খু/ন হয়ে ফিরলো চাঁদপুরের সবুজের নিথর দেহ, স্বজনদের আহাজারি

আপডেট : ১১:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫