ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পৌরসভার উচ্চমান সহকারী আব্দুল লতিফ অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন ইউএনও

হাজীগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারী জনাব মো. আব্দুল লতিফ নিউমোনিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবরটি ছড়িয়ে পড়তেই সহকর্মী ও পরিচিত মহলে উদ্বেগের সৃষ্টি হয়।

আজ শুক্রবার সকালে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন। এ সময় তিনি আব্দুল লতিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

ইউএনও ও পৌর প্রশাসক জনাব ইবনে আল জায়েদ হোসেন বলেন, “আব্দুল লতিফ একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মচারী। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। তার চিকিৎসায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরাও তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন। এলাকায়ও তাকে নিয়ে দোয়া মাহফিল করার আহ্বান জানানো হচ্ছে।

শেষে সকলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পৌরসভার উচ্চমান সহকারী আব্দুল লতিফ অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন ইউএনও

আপডেট : ১২:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫