মতলব উত্তরে গণঅধিকার পরিষদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে এ উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন। তারা নিজেদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যার কথা তুুলে ধরেন। আলোচনায় উঠে আসে স্থানীয় উন্নয়ন, বেকারত্ব, শিক্ষা, চিকিৎসা ও কৃষি ব্যবস্থার নানা দিক।
উঠান বৈঠকে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইসমাইল হোসেন সুমন বলেন, “জনগণের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন। তৃণমূলে জনগণের সঙ্গে এই ধরনের বৈঠকের মাধ্যমে আমরা বাস্তব সমস্যা জানার চেষ্টা করছি, যেন তা জাতীয় পর্যায়ে তুলে ধরা যায়।”
তিনি আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে এবং স্থানীয়ভাবে গণসংযোগ জোরদার করা হবে।
প্রবীন মুরব্বী মুজিব সরকারের সভাতিত্বে ও গণঅধিকার পরিষদের সংগঠক ফয়সল সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সায়েদুুল হক সিকদার, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মর্তুজা মাহবুব, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।
আরকে/ সাইফ




















