ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ টহল জোরদার করা হয়েছে।

এবার সারা দেশের বাইরে অবস্থিত পূজামণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রয়েছে ৪৪১টি পূজামণ্ডপ। এছাড়া চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য জেলায় ৩১১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবকালীন সময়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় টহলের পাশাপাশি ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সারাদেশে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ০৩:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫