ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে যৌথ বাহিনীর অভিযানে গ্রে’নে’ড উদ্ধার

চাঁদপুরে যৌথ বাহিনীর টানা অভিযানে ফের মিলল বিপজ্জনক অস্ত্র। মতলব উত্তর উপজেলার ফরাইজিকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একটি গ্রেনেড। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৭ জুন ২০২৫) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালায়। অভিযানকালে ফরাইজিকান্দি এলাকার নির্জন স্থানে লুকানো অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর সূত্র জানায়, চাঁদপুর জেলায় সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক ব্যবসা প্রতিরোধে গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবারের অভিযানে এ বিপজ্জনক গ্রেনেড উদ্ধার সম্ভব হয়েছে।

উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেনেডটি নিরাপদে মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান , “গ্রেনেডটি পুরাতন হলেও এটি ঝুঁকিপূর্ণ ছিল। আমরা সেনাবাহিনীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। বর্তমানে গ্রেনেডটি নিরাপদে সংরক্ষণ করা হয়েছে এবং বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।”

স্থানীয়দের ভাষ্যমতে, জনবহুল এলাকায় এ ধরনের বিস্ফোরক মজুত থাকাটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা অরাজকতা তৈরি করতে পারত। গ্রেনেড উদ্ধারের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। চাঁদপুর জেলাকে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে যৌথ বাহিনীর অভিযানে গ্রে’নে’ড উদ্ধার

আপডেট : ০৪:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫