ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা এবং তাঁর কুশপুত্তলিকা দাহ

বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে এ মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপি’র স্থানীয় সমর্থক, কর্মী ও ক্ষুব্ধ জনতা অংশ নেন। এসময় নেতাকর্মীরা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁরকুশপুত্তলিকা দাহ করেন।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা আরও বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতা বনে যাওয়া নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে শামিল করেছেন।

শাহরাস্তির সন্তান হয়েও তিনি জাতীয়ভাবে এলাকায় কলঙ্ক ডেকে এনেছেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের বক্তব্য বিএনপি’র লাখো নেতাকর্মীর হৃদয়কে আহত করেছে। ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্ক করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা এবং তাঁর কুশপুত্তলিকা দাহ

আপডেট : ১১:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫