ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন মার্কেটে দোকানদার ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এখন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সময় এসেছে।

লিফলেট বিতরণকালে বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও কৃষকরা সৈকতের উদ্যোগকে স্বাগত জানান।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

আপডেট : ১০:৫৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫