ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত হচ্ছে যে ছয় জেলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 334

বাংলাদেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে শিগগিরই গঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিভাগ। নতুন এই বিভাগে মোট ছয়টি জেলা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো হলো— কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।

প্রশাসনিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিভাগ কার্যকর হলে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে এবং সরকারি কার্যক্রমে গতি আসবে।

এছাড়া কুমিল্লা বিভাগের পাশাপাশি নতুন উপজেলা গঠনেরও প্রক্রিয়া চলছে। মুরাদনগর ও ফটিকছড়ি উপজেলা ভেঙে দুটি নতুন উপজেলা ঘোষণার প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের কাজও এগিয়ে চলছে। ফলে শিগগিরই প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, কুমিল্লা বিভাগ গঠনের ফলে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ ও উন্নয়ন খাতে আরও বেশি সুযোগ তৈরি হবে এবং এই অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত হচ্ছে যে ছয় জেলা

আপডেট : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫