ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে ধর্মীয় কোন ভেদাভেদ নেই : ড. মোহাম্মদ জালাল উদ্দিন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সম্প্রীতির এই বাংলাদেশ কারো একার পক্ষে স্বাধীন করা সম্ভব হয়নি। মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। সবার মিলিত প্রচেষ্টার ফসল আজকের বাংলাদেশ। তিনি বলেন, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হয়নি। শেখ হাসিনা এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্য করতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ তার সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। বিএনপি’র এই নেতা বলেন, আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে করতে বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্মীয় কোন ভেদাভেদ নেই। সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণ ভাবে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। এবারের দূর্গা পূজায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যাতে ফ্যাসিবাদী আওয়ামীলীগের কেউ কোন বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে না পারে। আসন্ন দুর্গাপূজায় আমাদের বিএনপির সকল নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে আছি এবং থাকব।
চাঁদপুর জেলা ব্রাহ্মণ কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম গোস্বামীর সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেত্রী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক,
মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, জহিরাবাদ ইউনিয়নের স্নেহ লতা রাণী, দূর্গাপুর পূজা মণ্ডপের সভাপতি অমল মাষ্টার,
ষাটনল পূজা মণ্ডপের সভাপতি মহাবীর বর্মন।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে ধর্মীয় কোন ভেদাভেদ নেই : ড. মোহাম্মদ জালাল উদ্দিন 

আপডেট : ০৬:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫