ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় জাতীয় দৈনিক “নতুন আশা” পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 86
চাঁদপুরের কচুয়ায় জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সভার আয়োজন করা হয়।  দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকাশ মিয়াজী সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্ল্যাহ  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন আশা পত্রিকা ইতোমধ্যেই পাঠকের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে। সাংবাদিকরা যদি সত্য, ন্যায্যতা ও নিরপেক্ষতার সাথে কাজ করেন তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। সংবাদপত্র জাতির দর্পণ। তাই প্রতিটি সংবাদকর্মীর উচিত নির্ভীকভাবে সঠিক তথ্য তুলে ধরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম
পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার,  উপজেলা প্রকৌশলী  কর্মকর্তা আব্দুল আলিম লিটন,  দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম ।
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
ছবি: জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দরা।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় জাতীয় দৈনিক “নতুন আশা” পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫