শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব উত্তরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার খোঁজ খবর নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সন্ধ্যায় নান্দুরকান্দি সার্বজনীন দূর্গা মন্দির। পরে ছেংগারচর বাজার শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির পরিদর্শনকালে ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।’
ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির কমিটির সভাপতি যুধিষ্ঠী বাড়ৈর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী।
RK / SAIF




















